Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৬ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

হাবিব আহমেদ, রাজশাহী :
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৫জুলাই) নগরীর শাহ মখদুম থানায় সংবাদ সম্মেলন করেএ তথ্য জানায় নগর পুলিশের মুখপাত্র।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালককে মারধর ও ছিনতাই করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের নজরে আসে। পরে তাঁর নির্দেশে শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রিকশাচালককে মারধর করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। নগর পুলিশ আরো জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও মহানগরীতে যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

Tags: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮
  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম