Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে ছেলে ও বউ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০০ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সৈয়দপুরে বৃদ্ধাকে পিটিয়ে 
জখম করেছে ছেলে ও বউ

সৈয়দপুরে বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে ছেলে ও বউ

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সত্তরোর্ধ বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত করেছে আপন সন্তান। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে নিথর হয়ে পড়ায় তালা দিয়ে আটকে রেখেছিল ঘরে। পরে এলাকাবাসীর সহায়তায় মেয়ের জামাই অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছেন তাঁকে। এই হতভাগা বিধবা নারীর নাম সহিমা বেগম।

অমানবিক ও পৈশাচিক এই ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর ওয়ার্ড ৮ নং ওয়ার্ডের খামাতপাড়ায়। শনিবার (৪ জুলাই) রাত ১ টা ৩০ মিনিটে বৃদ্ধাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাত ৯ টা ৩০ মিনিটের দিকে বৃদ্ধার মেয়ে জামাই জয়নুল শ্বশুর বাড়িতে গিয়ে দেখে শাশুড়ীর ঘরের দরজায় তালা। খোলার পর দেখতে পায় বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এবং সেখান থেকে রক্ত পড়ছে। ছেলে আতিয়ার ও ছেলের বউ লাভলীকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বিষয়টা এড়িয়ে যায়।

তখন জয়নাল প্রতিবেশিদের ডাকাডাকি করলে প্রতিবেশিরা এগিয়ে এসে জানায় ছেলে ও ছেলের বউ এই নির্যাতন করেছে। পরে সকলে সহিমা বেগমকে তার ঘরের বিছানায় রক্তাক্ত পড়ে থাকাবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সংবাদ কর্মী ও পুলিশ উপস্থিত হয়।

সকলের সহযোগিতায় রাত ১টা ৩০ মিনিটে এলাকাবাসী বৃদ্ধাকে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভতি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এঘটনায় মেয়ে জামাই জয়নুল বৃদ্ধার ছেলে ও বউয়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবে বলে জানা গেছে।

এমন মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় ওই এলাকাসহ পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা প্রকাশ ও বিচারের দাবী উঠেছে। ঘটনার পর থেকে ছেলে ও তার বউ পালিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮
  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম