Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীপক কুমার বর্মণ প্রিন্সের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নরসিংদী জেলা কৃষকদল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৫ pm ০৫, জুলাই ২০২৬
in রাজনীতি
A A
0
দীপক কুমার বর্মণ প্রিন্সের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নরসিংদী জেলা কৃষকদল

দীপক কুমার বর্মণ প্রিন্সের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নরসিংদী জেলা কৃষকদল

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা কৃষকদল (দপ্তর সেল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনভিত্তিক দুটি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির দাবি, তাদের সদস্য সচিব দীপক কুমার বর্মণের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও কাল্পনিক।

শনিবার (৫ জুলাই) নরসিংদী জেলা কৃষকদলের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) নজরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদপত্রে বলা হয়, নরসিংদী জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মণের বিরুদ্ধে অনলাইনভিত্তিক “নিখাদ খবর” ও “কালবেলা” পত্রিকায় বৌযাকূড়ে অবস্থিত শীতলাবাড়ী মন্দিরের ১ লক্ষ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগসংবলিত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

জেলা কৃষকদলের ভাষ্য অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অভিযোগকারীর বক্তব্য নিয়ে তথ্য যাচাই করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়, শীতলাবাড়ী মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, অনুদানের অর্থ তাদের হাতেই রয়েছে। এ কারণে আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে, এ ধরনের সংবাদকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলেও অভিযোগ করেছে জেলা কৃষকদল।

বিজ্ঞপ্তির শেষে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জের নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত
  • এনসিপি নেতাদের অভিযোগ: দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দায়ের করা মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত
  • সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
  • মানবিক বন্ধনে এগিয়ে চলছে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম