Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩১ pm ০৫, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন

চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন

মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলায় ‘কনশাস কনজ্যুমারস সোসাইটি’ (সিসিএস)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪ জুলাই (শনিবার) বিকেলে চাটখিল পৌর বাজারে অবস্থিত ভোক্তা অধিকারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

৫ সদস্য বিশিষ্ট এই চাটখিল উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক খালেদ।

অনুষ্ঠানে সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভোক্তা অধিকার সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নোয়াখালীর সকল উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে আজ চাটখিলে এই কমিটি গঠন করা হলো।”

নবগঠিত এই কমিটিতে মো. আবুল কালাম আজাদ-কে আহ্বায়ক এবং শাহ পরান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফোরকানুল আলম। কমিটির অন্য দুই সদস্য হলেন— আরমান হোসেন ও নুর শাফি হাসান।

অনুষ্ঠানে কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, উপজেলায় কার্যকর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি চাটখিল উপজেলায় সাধারণ ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও বাজার মনিটরিংসহ জনসচেতনতা বৃদ্ধিতে এই কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জের নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত
  • এনসিপি নেতাদের অভিযোগ: দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দায়ের করা মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত
  • সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
  • মানবিক বন্ধনে এগিয়ে চলছে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম