Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু 

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৮ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু 

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ও মেরামতের কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই শ্রমিকরা কাজ শুরু করেন। এক পর্যায়ে অসাবধানতাবশত ৩৩ কেভি লাইনের খুঁটির সঙ্গে ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুজ্জামান মিয়া বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই ৩৩ কেভি লাইনের সম্প্রসারণকাজ করছিল। এ সময় ১১ কেভি লাইনের সঙ্গে সংস্পর্শের ঘটনা ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tags: দুর্ঘটনানীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জের নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত
  • এনসিপি নেতাদের অভিযোগ: দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দায়ের করা মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত
  • সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
  • মানবিক বন্ধনে এগিয়ে চলছে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম