(মুহম্মদ আবুল বাশার):
ময়মনসিংহ জেলার নান্দাইলে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।আয়োজনে উপজেলা প্রশাসন। (শনিবার)উপজেলা পরিষদ হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,সরকার জনগণের দোর গোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করছে। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম,চলমান উন্নয়ন প্রকল্প,জনসেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া জনসেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে তাদের বিভিন্ন মতামত উল্লেখ করেন।এসময় সরকারি দপ্তরের কর্মকর্তারা সরকারি সেবার মানোন্নয়ন ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারি সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।ি

