Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৪ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আবু জাফর বিশ্বাস, বরিশাল:

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্কুলছাত্রী জামিলা (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদীর নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত জামিলা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ছোট বোন জান্নাতকে সঙ্গে নিয়ে দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট সংলগ্ন জয়ন্তী নদীতে গোসলে নামেন জামিলা। সাঁতার না জানায় অল্প পানিতে গোসল করার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করেন। তবে জামিলা নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। শনিবার বিকেল পর্যন্ত অভিযান চললেও তার সন্ধান মেলেনি। পরে স্বজনরা ট্রলার ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজ অব্যাহত রাখেন।

রোববার সকালে নন্দীরবাজার এলাকায় বালুবাহী একটি ট্রলারের শ্রমিক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে মরদেহটি জামিলার বলে শনাক্ত করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম