Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ০৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৪০ মিনিটের ভাষণে তিনি কমিউনিজমের তীব্র সমালোচনা করে একে ‘ক্যানসারের মতো’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘আমেরিকান স্বপ্ন আবার ফিরে এসেছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ জুলাই) রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, কমিউনিজম একটি ব্যর্থ মতবাদ এবং এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি। তার ভাষায়, এ ধরনের আদর্শ শুরুতেই প্রতিহত করা প্রয়োজন, কারণ এটি ক্যানসারের মতো ছড়িয়ে পড়তে পারে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রমাণ করে যে দেশটি কখনোই নিজের স্বাধীনতা বা মৌলিক মূল্যবোধ বিসর্জন দেয়নি। তিনি বক্তব্যে বাক্‌স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং আইনের দৃষ্টিতে সমান অধিকারের মতো সাংবিধানিক নীতিগুলোর কথাও তুলে ধরেন।

ভাষণের একপর্যায়ে নিজের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে নতুন এক সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং দেশ একটি ‘সুবর্ণ যুগে’ প্রবেশ করতে যাচ্ছে।

এ সময় তিনি ‘সেইভ আমেরিকা’ আইন পাসের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। প্রস্তাবিত এই আইনে ভোটারদের ভোট দিতে নাগরিকত্বের প্রমাণ ও পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা এবং সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব রয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই মার্কিন সুপ্রিম কোর্ট ডাকযোগে ভোট দেওয়ার অধিকার বহাল রেখে একটি রায় দেয়, যা ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণে কমিউনিজম নিয়ে বারবার কড়া মন্তব্য এবং রাজনৈতিক বিরোধীদের প্রসঙ্গ টানায় সমালোচকেরা অভিযোগ তুলতে পারেন যে তিনি জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনকে আরও উসকে দিচ্ছেন।

ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ উজ্জ্বল এবং ঈশ্বর দেশটির জন্য বিশেষ পরিকল্পনা রেখেছেন। ‘গড ব্লেস আমেরিকা’ বলে বক্তব্য শেষ করেন তিনি।

এরপর ন্যাশনাল মলের পাশের মার্কিন ক্যাপিটল ভবন এলাকা থেকে বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী শুরু হয়। হালকা বৃষ্টির মধ্যেও দীর্ঘ সময় ধরে চলা এ আয়োজন দেখতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, এটি বিশ্বের বৃহত্তম আতশবাজির প্রদর্শনীর একটি হিসেবে রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।

সূত্র: বিবিসি

Tags: ট্রাম্পবিশেষ নিউজযুক্তরাষ্ট্রস্বপ্ন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম