Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরায়েলকে দেওয়া যাবে না: এরদোয়ান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ০৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়া যেন কোনো পক্ষের হস্তক্ষেপে ব্যাহত না হয়, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার অভিযোগ, ইসরায়েল এই সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে এবং তা প্রতিহত করা প্রয়োজন।

শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যৌথ বৈঠকের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এরদোয়ান। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না।

এরদোয়ান দাবি করেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে আসছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যকে আবারও যুদ্ধ ও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।

তুর্কি প্রেসিডেন্ট অতীতেও গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গত সপ্তাহে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় সম্ভাব্য যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানিয়েছেন, সমঝোতার শর্ত লঙ্ঘনের যেকোনো ঘটনা দ্রুত অবহিত করতে ওয়াশিংটনের সঙ্গে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে সমঝোতার বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনাও পুরোপুরি প্রশমিত হয়নি।

সূত্র: আল জাজিরা

Tags: ইসরায়েলএরদোয়ানবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম