Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৫ am ০৫, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, যারা দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থাও করা হবে।

শনিবার (৪ জুলাই) পাবনার ঈশ্বরদীতে মেগাসান তুরস্ক ও মেগাসান বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি ব্যস্ততার কারণে তিনি সরাসরি অংশ নিতে পারেননি। নরসিংদী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সফলতা কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রসঙ্গে তিনি গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম আমদানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের হাসপাতালগুলো তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবে।

নিজের নির্বাচনী এলাকা লালপুরে ভবিষ্যতে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার ও একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি মেগাসান বাংলাদেশের উৎপাদন প্লান্ট পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল হাসান। প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ওয়াহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন।

Tags: প্রতিমন্ত্রীসমাজকল্যাণসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম