Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ট্রাম্পকে ইরান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ am ০৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে উসকানিমূলক ও অসম্মানজনক বলে উল্লেখ করে কঠোর ভাষায় জবাব দিয়েছে তারা।

দূতাবাসের বার্তায় বলা হয়, একজন মানুষকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শ বা বিশ্বাসকে কখনো ধ্বংস করা যায় না। খামেনিকে উদ্দেশ্য করে তারা মন্তব্য করে, তাঁর শারীরিক অনুপস্থিতি আদর্শের অবসান ঘটায়নি; বরং সেই আদর্শ আরও বিস্তৃতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।

এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, খামেনির জানাজায় সমবেত মানুষের ওপর হামলা চালানোর সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের ছিল। তবে ভবিষ্যৎ আলোচনার সুযোগ নষ্ট হতে পারে—এমন বিবেচনায় সেই পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের ওই বক্তব্যকে কেন্দ্র করে ইরানি কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। আর্মেনিয়ায় ইরানি দূতাবাসের মতে, ইরানের জনগণের শোক প্রকাশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

বিবৃতির শেষ অংশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মানসিকতারও সমালোচনা করা হয়। সেখানে বলা হয়, যেসব জাতির দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সভ্যতা ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তাদের পক্ষে এমন আবেগ ও মূল্যবোধ উপলব্ধি করা কঠিন।

সূত্র: মিডল ইস্ট আই

Tags: আদর্শইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘামাচি ও চুলকানি থেকে স্বস্তি পেতে নিমপাতার ব্যবহার
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ
  • গরমে অসুস্থতা এড়াতে যা করবেন
  • গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
  • সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম