Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৬ pm ০৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাটার মোড় থেকে জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সঞ্চালনা করেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সোহেল রানা। বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মাওলানা রবিউল আলম, জাতীয় নাগরিক পার্টির ডোমার উপজেলা সিনিয়র সমন্বয়ক মো. ইউনুছ আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। তবে তাদের দাবি, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং নানা ক্ষেত্রে স্বৈরাচারী আচরণ করছে।

এ সময় তারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
  • জুড়ীতে পিতৃহত্যার অভিযোগে ছেলে আটক
  • ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ
  • কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম