Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেডের উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দিন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১০ pm ০৪, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
MP Jasim Uddin inaugurates guardian shed at Brahmanpara Primary School

MP Jasim Uddin inaugurates guardian shed at Brahmanpara Primary School

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মা ও অভিভাবকদের বসার জন্য নবনির্মিত ‘অভিভাবক শেড’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শেডের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওই বিদ্যালয়ে আয়োজিত একটি ‘মা সমাবেশে’ মায়েরা এবং শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকদের বসার সমস্যার কথা তুলে ধরেন। অভিভাবকদের সেই দুর্ভোগ ও চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই অভিভাবক শেডটি নির্মাণ করা হয়।

শেডটির উদ্বোধনকালে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন বলেন, “একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অনস্বীকার্য। মা সমাবেশে মায়েরা যখন তাদের সমস্যার কথা জানিয়েছিলেন, তখনই আমি অনুভব করেছি যে প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টিতে অভিভাবকদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কতটা কষ্টের। আজ এই শেডটি উদ্বোধনের মাধ্যমে তাদের সেই দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এবং বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর করতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।”

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন ও মহসিন কবির সরকার, বর্তমান সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম প্রমুখ।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত শেডটি ঘুরে দেখেন। দীর্ঘদিন পর বসার সুনির্দিষ্ট জায়গা পেয়ে উপস্থিত মায়েরা ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ
  • কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার
  • শ্রীশ্রী নির্মাই শিববাড়ীতে স্থায়ী কমিটি ঘোষণা
  • আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল
  • আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম