Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৯ pm ০৪, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্দিষ্ট আদর্শভিত্তিক একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। তার দাবি, জামায়াতের শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তার জবাবে মির্জা ফখরুল বলেন, সনদের প্রতিটি অংশে কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের অধিকার রাখে বলেও সনদে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সরকার সেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে সংসদীয় কমিটিতে অংশ নিয়ে মতামত দেওয়ার সুযোগ থাকলেও জামায়াতে ইসলামী সেই প্রক্রিয়ায় অংশ না নিয়ে ১১ দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে। তার দাবি, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়নি।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tags: গণতন্ত্রজামায়াতে ইসলামীমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা দয়ালু বলেই খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প
  • রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী
  • ব্রাহ্মণপাড়ার টাটেরা সড়কে মরা গাছ নিয়ে কাটছে না আতঙ্ক
  • জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম