Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাঁকজমকপূর্ণভাবে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৮ pm ০৪, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
জাঁকজমকপূর্ণভাবে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্বোধন

জাঁকজমকপূর্ণভাবে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি:

​কাপ্তাইয়ে শুদ্ধ সঙ্গীত চর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’। গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা সম্পন্ন হয়।

কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী ক্লাসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ একরাম হোসেন এবং কাপ্তাইয়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ আরও অনেকে।

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতনের সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওয়েপ্রুচিং মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সহ-অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক রুবেল সিংহ, সহ-সাংস্কৃতিক সম্পাদক বর্ষা তঞ্চঙ্গা, নৃত্য প্রশিক্ষক অলংকৃতা ধর ও রোদ্রি সিংহ এবং চিত্রাঙ্কন প্রশিক্ষক তৃষ্ণা দাশ প্রমুখ।

উদ্বোধনী ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা এবং মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সঙ্গীত ও সুস্থ সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। কাপ্তাইয়ের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় এই সঙ্গীত নিকেতনটি স্থানীয় সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।সংগঠনের প্রশিক্ষকরা জানান, এখানে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ধ্রুপদী, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক ও লোকসঙ্গীতের পাশাপাশি আবৃত্তি, চিত্রাঙ্কন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ওপর নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

সব বয়সী মানুষের জন্যই এই নিকেতনের দরজা উন্মুক্ত থাকবে।প্রথম দিনের উদ্বোধনী ক্লাসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নতুন এই সাংস্কৃতিক উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা দয়ালু বলেই খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প
  • রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী
  • ব্রাহ্মণপাড়ার টাটেরা সড়কে মরা গাছ নিয়ে কাটছে না আতঙ্ক
  • জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম