Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেষ ষোলোতে ব্রাজিলের বড় ভরসা, পুরো ম্যাচ খেলবেন নেইমার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ০৪, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
শেষ ষোলোতে ব্রাজিলের বড় ভরসা, পুরো ম্যাচ খেলবেন নেইমার

শেষ ষোলোতে ব্রাজিলের বড় ভরসা, পুরো ম্যাচ খেলবেন নেইমার

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। দলের প্রধান তারকা নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলিয়া দে সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার এখন ১০০% ফিট এবং পুরো ম্যাচ খেলতে প্রস্তুত। তিনি বলেন, “হ্যাঁ, ও পুরো ৯০ মিনিট খেলার জন্যই তৈরি।”

বাংলাদেশ সময় আগামীকাল রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোট কাটিয়ে ফেরার পর প্রথমবারের মতো পুরো সময় মাঠে থাকার সুযোগ পেতে পারেন নেইমার।

আনচেলত্তি জানান, পুনর্বাসনের পুরো সময়টাতেই নেইমার অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছেন। নিয়মিত অনুশীলনে নিজের সর্বোচ্চটা দিয়েছেন এবং দলের প্রতি দায়িত্বশীল মনোভাব বজায় রেখেছেন। তিনি বলেন, পুরো ম্যাচ খেলতে না পারায় নেইমার সন্তুষ্ট না হলেও তার আচরণ সবসময় ইতিবাচক ছিল।

ব্রাজিল কোচ আরও বলেন, নেইমার শুধু একজন বিশ্বমানের ফুটবলারই নন, তিনি অত্যন্ত বিনয়ী, শ্রদ্ধাশীল এবং সতীর্থদের কাছে জনপ্রিয় একজন মানুষ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা দলের জন্য বড় শক্তি বলেও মন্তব্য করেন আনচেলত্তি।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে তাই নেইমারের পূর্ণ ফিট হয়ে ফেরা ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Tags: #ব্রাজিল_ফুটবলনেইমারনেইমার জুনিয়রবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা দয়ালু বলেই খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প
  • রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী
  • ব্রাহ্মণপাড়ার টাটেরা সড়কে মরা গাছ নিয়ে কাটছে না আতঙ্ক
  • জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম