Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ০২, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ইতিহাস, সংস্কৃতি ও সমাজে ন্যায়বিচারের যে মূল্যবোধ রয়েছে, তা বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। এ দায়িত্ব পালনে তরুণ আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সংবর্ধনা দিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অতীতে বিচার বিভাগের স্বাধীনতা নানা প্রশ্নের মুখে পড়েছিল। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময় আদালতের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বাধাগ্রস্ত হয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইনজীবীরা সবসময় গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের দৃঢ় অবস্থানের কারণেই গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সরকার সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে এবং রাষ্ট্র পরিচালনায় তার প্রতিফলন দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, একটি দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন বিচারব্যবস্থা। বিচার বিভাগ দুর্নীতিমুক্ত ও স্বাধীন থাকলে আইনের শাসন ও মানবাধিকার আরও শক্তিশালী হয়।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে না। তিনি দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকায় আদালত নিজস্ব নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন।

অনুষ্ঠানের শেষে সংবর্ধনা পাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: কবির রিজভীন্যায়বিচার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
  • ​কুমিল্লায় বাবার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
  • এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
  • দুদক চেয়ারম্যান-কমিশনার পদে আবেদন আহ্বান
  • তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম