Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

”আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়”

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ০১, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দল নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, জামায়াতের নির্বাচিত জনপ্রতিনিধিরা করমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লটের সুবিধা গ্রহণ করবেন না।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে তারা অঙ্গীকার করেছিলেন, দলের কোনো এমপি বা মন্ত্রী করমুক্ত গাড়ি কিনবেন না এবং সরকারি প্লটও গ্রহণ করবেন না। তবে কেউ ব্যক্তিগতভাবে এসব সুবিধা নিতে চাইলে সেটিকে অপরাধ হিসেবে দেখেন না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি ফ্ল্যাট ব্যবহারের বিষয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য নির্ধারিত সরকারি বাসভবন কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ীভাবে ব্যবহারের জন্য বরাদ্দ থাকে।

তিনি আরও বলেন, সংসদ কার্যকর থাকা পর্যন্ত সরকারি ও বিরোধী—উভয় দলের সদস্যরাই এসব বাসভবন ব্যবহার করতে পারেন। তবে সংসদ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ছেড়ে দেওয়াই আইনগত ও নৈতিক দায়িত্ব। এ বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

Tags: অপরাধজামায়াত আমিরসরকারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে মাদ্রাসা ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে
  • জীবন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ৩টি পরিবারকে সেলাই মেশিন বিতরণ
  • রেমিট্যান্সে নতুন ইতিহাস, এক অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
  • মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যা, গ্রেপ্তার ৫
  • সিরাজগঞ্জে জার্মান প্রবাসীকে মারপিট, কৃষি জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম