Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের, ফিরল গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪১ pm ০১, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা যায়। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম কার্যকর হয়েছে। ধাপে ধাপে দেশের সব পুলিশ সদস্যের কাছে নতুন পোশাক সরবরাহ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি-ধূসর রঙের প্যান্ট চালু করা হয়। তবে মাঠপর্যায়ে সেই পোশাক নিয়ে নানা মতামত ও সমালোচনার পর বর্তমান সরকার নতুন করে ইউনিফর্মের নকশা ও রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন পোশাকের রঙ, নকশা ও ব্যবহারবিধি নির্ধারণ করা হয়। নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা খাকি রঙের ট্রাউজারের সঙ্গে গাঢ় নীল টিসি প্লেইন কাপড়ের শার্ট পরবেন। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন পোশাকবিধি নির্ধারণ করা হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। প্রয়োজন হলে মাথা ঢাকার ব্যবস্থাও রাখা হয়েছে।

ঋতুভেদে ইউনিফর্ম ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনা রয়েছে। গ্রীষ্মে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম করা হয়েছে। গর্ভবতী নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্রাফিক ইউনিটের নারী সদস্যদের সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরার সুযোগ রাখা হয়েছে।

পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙও নতুন ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে জেলা পুলিশ, মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিটের পোশাকের ধরন ও ব্যবহারবিধি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

Tags: ইউনিফর্মনীল শার্টপ্যান্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে মেক্সিকোর জয় উদ্‌যাপনে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত দুজনের
  • শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
  • কোকের বোতলে ঘাস নিধনের ঔষধ পানে যুবকের মৃত্যু!
  • প্রথম বছরেই ট্রাম্পের ক্রিপ্টো সাম্রাজ্যের আয় বিলিয়ন ডলার ছাড়াল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম