Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরের কচুয়ায় স্বর্ণ আত্মসাৎকারী প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন  

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৭ pm ০১, জুলাই ২০২৬
in অন্যান্য, অপরাধ, সারাদেশ
A A
0
সফিবাদে স্বর্ণ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সফিবাদে স্বর্ণ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মো. নাছির উদ্দিন, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়া উপজেলাধীন পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামে স্বর্ণ আত্মসাৎকারী প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সফিবাদ পশ্চিম পাড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার অসংখ্য নারী, পুরুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন,ভুক্তভোগী মিজানুর রহমান,  সায়েদুল ইসলাম হেলাল , মোস্তফা মুন্সী, মুক্তা আক্তারসহ প্রমুখ। তারা জানান, জানেবুল  হাসান মানিক সরকার সৌদি প্রবাসী। সে মূলত স্বর্ণ পাচারকারী চক্রের মূলহোতা। আওয়ামী সরকারের আমলে  ঢাকার ধানমন্ডি এলাকার মাহবুব নামের এক কাউন্সিলরের অফিসে কাজ করতো।সে সুবাদে তার দেহরক্ষী হিসেবে গ্রামের বাড়িতে সবাইকে পরিচয় দিতো।এমনকি ওই কাউন্সিলরের অস্ত্র নিয়ে এলাকায় ঘুড়ে বেড়াতো। ঢাকায় রয়েছে তার অপরাধ জগতের বিশাল সাম্রাজ্য। সোদি আরব যাওয়ার পর  মিজানুর রহমানের সাথে মানিকের সখ্যতা গড়ে উঠে।
জানেবুল হাসান মানিক ভুক্তভোগী মিজানের পার্শ্ববর্তী বাড়ির লোক।দু’জনের মাঝে সুসম্পর্ক তৈরির পর জানেবুল হাসান মানিকের মারফতে (১৬ অক্টোবর ২০২৫) সালে ওমরাহ পালনকারী চার জন হাজীর মাধ্যমে  পুরাতন স্বর্ণের চারটি বার দেশে পাঠায় মিজান।তারা হলেন উপজেলার আশ্রাফপুর গ্রামের দুই সহোদর  শামসুল হক,আব্দুল হক ও তাদের স্ত্রী।
যার ওজন চার শত গ্রাম।কিন্তু নিয়তির পরিহাস কে জানতো এ মানিকের ঢাকায় এতো বড় সিন্ডিকেট রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হাজীরা পৌছার পর জানেবুল হাসান মানিক মিজানের পাঠানো স্বর্ণের বারগুলো রিসিভ করার জন্য তার আপন ফুফাতো ভাই সোহেল ও জুয়েলকে বিমানবন্দরে পাঠায়।তারা দু’জনে হাজীদের কাছ থেকে স্বর্ণগুলো রিসিভ করে।তারপরে শুরু হয় তাদের ছলচাতুরী।
মূলত জানেবুল হাসান মানিক, জুয়েল, সোহেল,রুবেল ও কাউছারের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে এ স্বর্ণের বারগুলো আত্মসাৎ করছেন বলে দাবি করেন ভুক্তভোগী মিজানুর রহমান। ভুক্তভোগী মিজানুর রহমান দেশে এসে প্রথমে বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিমানবন্দর থানা কর্তৃপক্ষ ভুক্তভোগী মিজানুর রহমানকে বিষয়টি মীমাংসার আশ্বাস প্রদান করেন।পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবগত করার পর সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।তখন তারা বিষয়টি অকপটে স্বীকার করে এবং ক্ষতিপূরণ বাবদ ৩৩ লক্ষ টাকা পরিশোধ করবে মর্মে লিখিতভাবে স্ট্যাম্পে স্বাক্ষর করে।তারপর থেকে গড়িমসি শুরু করতে থাকলে ভুক্তভোগী মিজান কচুয়া থানায় গেলো (১৫ জুন ২০২৬) আরেকটি অভিযোগ দায়ের করেন।গ্রামবাসী বলেন, জানেবুল হাসান মানিক, রুবেল,জুয়েল,সোহেল ও কাউছার মানুষের অর্থ আত্মসাৎ, সরকারি জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত।
এসমস্ত প্রতারণা করে তারা এলাকায় অত্যাধুনিক ডুপ্লেক্স ভবন তৈরিসহ অনেক সম্পত্তির মালিক হয়েছেন।এছাড়াও এলাকার মানুষের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।তাদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়না।মানববন্ধনে মূলহোতা জানেবুল হাসান মানিকসহ সিন্ডিকেট চক্রের ৪ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী  জানান এলাকাবাসী।
Tags: #স্বর্ণালংকার লুটস্বর্ণস্বর্ণ চোরাচালানি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ
  • ভুয়া প্রকৌশলী পরিচয়ে মোবাইল টাওয়ারে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৪
  • বান্দরবান সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের উদ্যোগ
  • পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
  • বেনাপোল সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম