Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৯ pm ৩০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি

কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশের পরিচয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে একই পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ,মোবাইল ফোন,অলংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেওয়ার পাশাপাশি তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও ছিনতাই করে নিয়ে যায়।

পরে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া সড়কের একটি বাড়ির সামনে থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে গত রোববার (২৮ জুন) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন পাহাড়ি এলাকায়।

ভুক্তভোগী হলেন সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক সাংবাদিক মাছুম আহমদ। তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে নিজস্ব প্রাইভেটকারে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিয়েছিলেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী,লুহাইনি এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি গাড়ি থামানোর সংকেত দেন। তল্লাশির কথা বলে চালককে গাড়ি থেকে নামানোর পর চা-বাগানের ভেতর থেকে আরও পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী বেরিয়ে এসে তাদের জিম্মি করে। প্রথমে চালক রেজাউলকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে মাছুম আহমদ,তার স্ত্রী ও কন্যাকেও সেখানে নিয়ে গিয়ে তাদের হাত বেঁধে ফেলা হয়।

ডাকাতরা অস্ত্রের মুখে চিকিৎসার জন্য সঙ্গে রাখা এক লাখ ১০ হাজার টাকা,তিনটি দামি মোবাইল ফোন,রূপার চেইনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। একই সময় সংঘবদ্ধ ডাকাত দলের অপর সদস্যরা ঢাকা মেট্রো-গ-২৯-৮৭০৮ নম্বরের প্রাইভেটকারটি ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়।

পরে গাড়িতে থাকা জিপিএস ট্র্যাকিং ডিভাইসের অবস্থান অনুসরণ করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া সড়কের একটি বাড়ির সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ সময় গাড়ির ভেতরে বা আশপাশে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার (৩০ জু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করা হচ্ছে, শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। অভিযান অব্যাহত রয়েছে।

Tags: অপরাধকুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেলের মজুত কমলেও দাম কমছে যুক্তরাষ্ট্রে
  • কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি
  • টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২
  • নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে পাইকগাছা পৌরসভার ৫২.১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
  • গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম