সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলমকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ রহস্য উদঘাটন করেছে।
এ ঘটনায় পুলিশ মসজিদের মুয়াজ্জিন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন,মসজিদের মুয়াজ্জিন দেলদুয়ার উপজেলার মৃত মোতালেব সরকারের ছেলে মোশারফ হোসেন (৪২) ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)।
এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের অংশ,নগদ টাকা এবং ঘটনার আলামত উদ্ধার করা হয়।
আজ রোজ মঙ্গলবার (৩০জুন২০২৬) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

