Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় হাতকড়া নিয়ে মায়ের জানাজায় সেচ্ছাসেবক লীগ নেতা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৭ pm ৩০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতকড়া নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহআলম খন্দকার। মঙ্গলবার বাদ জোহর উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এরপর দুপুরে বাড়িতে এসে মায়ের জানাজায় তিনি অংশ নেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নুরপুর লামার বাড়ি নিজ বাড়িতে মারা যান শাহআলম খন্দকারের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর শাহআলমকে প্যারোলে মুক্তি দিতে তাঁর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহআলম খন্দকারকে দুপুরের দিকে পুলিশের পাহারায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গ্রামের বাড়ি নুরপুর আনা হয় । দুপুর ২টায় নুরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া পরে শাহআলম জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের মরদেহ দাফন করা হয়।

জানাজায় শাহআলম খন্দকার তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন আমি খুবই কৃতজ্ঞ। কারাগারে থাকার কারণে আমি মায়ের সেবা করতে পারি নাই। এটা হচ্ছে আমার বড় দুঃখ। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে জান্নাতের উচু মাকাম দান করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া শাহআলম খন্দকার মায়ের জানাজায় অংশ নেন। এসময় নিয়ম অনুসারে পুলিশ পাহারা ছিল। তার হাতে হাতকড়া ছিল। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

Tags: #আখাউড়াসেচ্ছাসেবক লীগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেলের মজুত কমলেও দাম কমছে যুক্তরাষ্ট্রে
  • কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি
  • টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২
  • নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে পাইকগাছা পৌরসভার ৫২.১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
  • গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম