আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
‘যেখানে-সেখানে নয়, ময়লা ফেলুন যথাস্থানে’—এমন বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ক্লিন ক্যাম্পাস ডে’ উপলক্ষে মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রীন ক্যাম্পাস।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সংগঠনটির সদস্যরা বুদ্ধিজীবী চত্বর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, আওয়ার গ্রীন ক্যাম্পাসের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকা কলি এবং সংগঠনটির সভাপতি মো. মোজাহিদুল ইসলামসহ সদস্যরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দীন বলেন,গ্রীন ক্যাম্পাস দৃশ্যমান অনেক কাজ করেছে।এটা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। প্রথম কমিটির পর দ্বিতীয় কমিটি দায়িত্ব গ্রহন করেছে।আমরা গ্রীন ক্যাম্পাস এই সংগঠনটিকে অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত।নবাগত শিক্ষার্থীদের মনোজগৎ পরিবর্তন করার জন্য গ্রীন ফিলোসোফি, গ্রীন এথিক্স,গ্রীন এডুকেশনে একটা টিচিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা অনেকগুলো ওয়ার্কসপ করেছে। তারা সেটিকে থিওরিটিক্যালি না রেখে প্রাকটিক্যাল কাজ করতেছে।
তিনি আরো বলেন,সম্প্রতি সময়ে আমি এবং বর্তমান উপাচার্য ডঃ আল ফোরকান স্যার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছি। এটি মূলত কোন বিনোদনের জন্য নয় এটা ছিল স্টাডি ট্যুর,শিক্ষামূলক কার্যক্রম ছিল। সেখনে একটা বিশ্ববিদ্যালয় কিভাবে সাসটেইনেবলিটিতে ভূমিকা রাখে সে বিষয়গুলো আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়।আমাদের মাননীয় উপাচার্য অনেকগুলোপরিকল্পনা করেছে। তার মধ্যে আমরা উপাচার্য মহোদয় কে আওয়ার গ্রীন ক্যাম্পাস সম্পর্কে বলেছি।অফিসিয়ালি আমরা তাকে আমাদের মোটো সম্পর্কে অবহিত করব।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একত্রে একটা ক্লিন এন্ড গ্রীন ক্যাম্পাস তৈরি করবো। বিশ্ববিদ্যালয় কে গ্রীন এডুকেশন, সাসটেইনেবলিটি নিশ্চিত করার জন্য কাজ করবো।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’
আওয়ার গ্রীন ক্যাম্পাসের সভাপতি মো. মোজাহিদুল ইসলাম বলেন, আজকে ‘গ্রীন ক্যাম্পাস ডে’ ছিল।
‘গ্রীন ক্যাম্পাস ডে ‘এর কার্যক্রম হিসেবে প্রথমে আমরা মানববন্ধন করি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর,ছাত্র-ছাত্রী উপদেষ্টা,গ্রীন ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা প্রাক্তন উপ উপাচার্য প্রশাসন স্যার উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আমরা প্রাক্টিক্যাল কার্যক্রমে অংশ হিসেবে বুদ্ধিজীবী চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন করি।একটা পরিচ্ছন্ন গ্রীন ক্যাম্পাস তৈরিতে সচেতনতা সৃষ্টিতেও আমরা কাজ করে যাচ্ছি। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা আমাদের লক্ষ্য।’

