Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অরুণাচলে চীনা অনুপ্রবেশের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ৩০, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার সীমান্তবর্তী এলাকায় চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং বিস্তীর্ণ ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ তুলেছে স্থানীয় ‘নহ্’ উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত কয়েক বছরে সীমান্তসংলগ্ন চারণভূমি, শিকার এলাকা ও কৃষিজমির একটি বড় অংশে প্রবেশাধিকার হারিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আপার সুবানসিরির ডেপুটি কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব অভিযোগ তুলে ধরে ‘নহ্ ওয়েলফেয়ার সোসাইটি’। সংগঠনের সভাপতি কেরু চাদের দাবি, একসময় যেসব এলাকায় স্থানীয়রা অবাধে যাতায়াত, পশুচারণ ও বনজ সম্পদ সংগ্রহ করতেন, বর্তমানে সেসব স্থানে চীনা সেনাদের উপস্থিতি রয়েছে।

সংগঠনটির ভাষ্য, তাকসিং রাজস্ব সার্কেলের অন্তর্গত অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনের নিয়ন্ত্রণ বেড়েছে। তাদের অভিযোগ, গত এক দশকের বেশি সময় ধরে সীমান্ত এলাকায় চীনা তৎপরতা ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে এবং ২০২০ সালের পর পরিস্থিতি আরও বদলে গেছে।

স্থানীয়দের দাবি, অনুপ্রবেশের অভিযোগ ওঠা এলাকাগুলোর মধ্যে রয়েছে ওইং, পানিয়ার, মারপান, পোত্রাং লেক এবং তিনদিংতাং। এসব স্থানের কয়েকটি স্থানীয় জনগোষ্ঠীর কাছে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, ভারতীয় সীমান্তের ভেতরে সড়ক নির্মাণ এবং স্থায়ী সামরিক স্থাপনা গড়ে তুলেছে চীনা বাহিনী।

তবে ভারতীয় সেনাবাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেছেন, সীমান্ত রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় কেন্দ্র ও রাজ্য সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এদিকে নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় প্রশাসনের দ্রুত যাচাই-বাছাই করা উচিত।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আপার সুবানসিরির জেলা প্রশাসন কিংবা অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

Tags: অরুণাচলচীনাবিশেষ নিউজভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইনুর সাজা নিয়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিলের ঘোষণা
  • চবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
  • ব্রাহ্মণবাড়িয়ায় টানা তিন দিন ধরে সংঘর্ষ
  • ফুটবল উন্মাদনায় মত্ত এরা, সেজেছে ছেলে থেকে মেয়ে
  • আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিকভাবে এগিয়ে আছি স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম