Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরেছে

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ২৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আব্দুর রহিম রিয়াদ ,ডিমলা(নীলফমারী)প্রতিনিধি:

তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় স্বস্তি ফিরেছে ডিমলার নদী বেষ্টিত এলাকার পরিবার গুলোর মাঝে।সোমবার(২৯ জুন) বিকেল ৩ টায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধার মাঝামাঝি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার (৫১ দশমিক ৯৮)নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।এই পযেন্টে গত রবিবার সন্ধ্যা ৬টায় ৭ সেন্টিমিটার, রাত ৮টায় ১২ সেন্টিমিটার,রাত ৯টায় ১০ সেন্টিমিটার,রাত ১০ টায় ৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিলো।তবে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।পাশাপাশি কিছু একবারে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলেও তা ধীরে ধীরে কমতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে, গত ২৩ জুন বিকেলে ৩টায় তিস্তা নদীতে পানি বিপৎসীমার এক সেন্টিমিটার(৫২.১৬) ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। শনিবার (২৭ জুন) বিকেল ৬টায় তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল। রাতে কিছুটা পানি বৃদ্ধি পেয়ে রবিবার(২৮ জুন) ভোর ৬টায় ৫১.৯৫, সকাল ৯ টায় ৫১.৯৭ ও দুপুর ১২টায় ৫১.৯৮ সন্ধ্যায় ৫২.২২ রাত ৮টায় ৫২.২৭.রাত নয়টায় ৫২.২৫ রাত ১০টায় ৫২.২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।যা সোমবার বিকেল ৩ টায় কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহল পাড়া গ্রামের আব্দুল লতিফ বলেন,নদীর পানি বেড়ে গত রাতে নদীর পাশের ক্ষেত গুলোতে পানি ঢুকে আইলসহ তলিয়ে গিয়েছিলো।নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে ক্ষেতের পানিও কমে গেছে।তবে আবারও পানি বাড়লে ভোগান্তিও বাড়বে।

পুর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন,পানি কমে যাওয়ায় এই ইউনিয়নের কোনো পরিবার এখন আর পানিবন্দি নেই।তবে পাঁচ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে কিছুটা ভাঙন দেখা দিয়েছে।হুমকিতে পড়েছে গ্রামটি।দ্রুত কর্তৃপক্ষ ব্যবস্থা না দিলে সেখানে ব্যাপক ভাঙন দেখা দিতে পারে।

সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)স্যারের সুপারিশসহ দরখাস্ত দিয়েছি।টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন,পানি কমার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।আমার ইউনিয়নে এখন একটি পরিবারও পানিবন্দি নেই।

পানি কমার বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী ডিমলার ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, আজ বিকেল ৩টায় পানি কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এখন স্যারসহ পুর্ব ছাতনাই ইউনিয়নের গুচ্ছ গ্রাম পরিদর্শনে যাচ্ছি।সেখানে সরজমিনে পরিদর্শন শেষে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘সাধারণ শিক্ষার্থী থেকে কিছুদিন পর ছাত্রশিবিরে রূপান্তরিত হয়, এটা হারাম’: হামিম
  • ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
  • ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • হিন্দুদের আলাদা প্রদেশ প্রশ্নে বিএনপি নেতা বললেন, কোনও উত্তর নেই
  • তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম