Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ২৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার হয়ে সুরেস্বরগামী সড়কের চণ্ডীপুর পুরান বাজার এলাকায় চলমান সড়ক ও আরসিসি সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাজারের সড়কের ওপর ইট, বালু ও খোয়া ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

স্থানীয় ব্যাবসায়ীদের অভিযোগ এই কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ও ঠিকাদার দুইজন ভায়রা ভাই, কাজ করছে যা-ইচ্ছা তাই।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ৩.৬০০ মিটার দীর্ঘ এ সড়ক নির্মাণে ৬ কোটিরও বেশি টাকা ব্যয় ধরা হয়েছে। কিন্তু কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। এমনকি রাস্তার এজিংয়ে ৩ নম্বর ইট ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তারা।
ব্যবসায়ীদের আরও অভিযোগ, বাজার এলাকায় পুরোনো সড়কের ওপরই আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে। ঢালাইয়ের আগে প্রয়োজনীয়ভাবে খোয়া বিছানো হয়নি, ফলে নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন।
তাদের দাবি, প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন নড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মেহেদী হাসান। ব্যবসায়ীদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। এ কারণে কাজের মান যথাযথভাবে তদারকি করা হচ্ছে না এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, মাদারীপুরের ইউনুস এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বন্ধ করে মানসম্মত উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সড়কের ওপর ফেলে রাখা ইট, বালু ও খোয়া দ্রুত সরিয়ে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে নড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মেহেদী হাসান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্সের বক্তব্যের জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি।
এবিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান দৈনিক নয়াশতাব্দিকে বলেন,আমি এই রাস্তার অনিয়মের অভিযোগ অনেক পেয়েছি,এই রাস্তাটিতে আমি যাতায়ত করি,আমি বিভিন্ন সময় ঠিকাদারকে দিয়ে নিন্মমানের নির্মাণ সামগ্রী পরিবর্তন করিয়েছি। এই বিষয়টি আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়ায় সুস্থ আছেন মির্জা আব্বাস
  • পাকিস্তানি যুবকের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা
  • গৌরীপুরে তামাক নিয়ন্ত্রণে অবৈধ বিজ্ঞাপন অপসারণের সিদ্ধান্ত
  • বিপদসীমার ২৩ সেমি ওপরে দুধকুমার;কুড়িগ্রামে বাড়ছে বন্যার ঝুঁকি
  • ঘোড়াঘাটে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম