মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে অবৈধ বিজ্ঞাপন অপসারণ, গণসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে— তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ তামাকপণ্যের বিজ্ঞাপন অপসারণ, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকপণ্য বিক্রি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকপণ্যের দোকান উচ্ছেদ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ।সভায় ধূমপান ও তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দিবাকর ভাট। সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য এবং সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন ময়মনসিংহ অঞ্চলে তামাকবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ সিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুবাইদুর রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবির, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান জামাল, গৌরীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গোলাম মো. রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা টুম্পা রানী সাহা, কামরুল ইসলাম, লিটন মিয়া, আবুল কালাম আজাদ, মর্জিনা আক্তার, পার্থ প্রতিম কর, রিপোর্টার্স ক্লাবের ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খান লিটনসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

