Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৭ pm ২৬, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

চীন সফরের শেষ দিনে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে কিছুক্ষণ নীরবতা পালন করে চীনের স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনে আত্মত্যাগকারী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই সঙ্গে বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এর আগে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Tags: চীনতিয়েনআনমেনপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আফিল গেট বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • মাদক চোরাচালান রুখতে ডিএনসি কর্মকর্তাদের হাতে উঠছে ৯ এমএম পিস্তল
  • আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
  • কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন
  • শাহজালালের মাজারের ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম