Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রশ্নফাঁসে কঠোর অবস্থানে সরকার, অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৯ pm ২৫, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল:

দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্নফাঁসের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না। পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের ৯টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই পাঠ্যবই অনুসরণ করা হলেও এতদিন পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো। এবার অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে সব বোর্ডের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং উত্তরপত্র মূল্যায়নে আরও স্বচ্ছতা আসবে।

তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রে বা কেন্দ্রের বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে প্রয়োজনে তা তদন্তে ব্যবহার করা যায়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ করতে হবে এবং শিক্ষার্থীদের ১৮ বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন নিশ্চিত করতে হবে। তিনি অতীতের নম্বর প্রদানের কিছু নীতির সমালোচনা করে বলেন, শিক্ষার মান রক্ষায় গুণগত মূল্যায়নের বিকল্প নেই।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত সংকট নিরসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে বিশেষ উদ্যোগ ছাত্রদল নেতা জেমিনের
  • জন্মদিনের অনুষ্ঠান থেকে ‘গরিবের ডাক্তার’কে পুলিশে দিলেন যুবদল নেতাকর্মীরা
  • দেশে ৮২ লাখ মাদকসেবী, গাঁজায় আসক্ত ৬১ লাখ মানুষ
  • ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত
  • কুমিল্লায় শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম