Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ২৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

রিজওয়ান, নওগাঁ

নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামইরহাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১২টা ১০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজের উত্তর-পশ্চিম পাশ থেকে ২ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার কাষ্টবৈ ভাঙ্গাপাড়া গ্রামের মো. শরীফ হোসেন (২৯) এবং শিয়াড়া গ্রামের মো. মোর্শেদুল ইসলাম (১৮)। বিজিবি – র সূত্র মতে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ট্যাবলেট ও আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: আটকট্যাপেন্টাডলনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে বিশেষ উদ্যোগ ছাত্রদল নেতা জেমিনের
  • জন্মদিনের অনুষ্ঠান থেকে ‘গরিবের ডাক্তার’কে পুলিশে দিলেন যুবদল নেতাকর্মীরা
  • দেশে ৮২ লাখ মাদকসেবী, গাঁজায় আসক্ত ৬১ লাখ মানুষ
  • ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত
  • কুমিল্লায় শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম