Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ২৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

শ্যামনগর, সাতক্ষীরা, প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিসের সহযোগিতায় বৃহস্পতিবার( ২৫ জুন)সকালে উপজেলার কলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সিএসও সদস্যদের নিয়ে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

বারসিকের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সবুজ সংহতির উপজেলা সদস্য শিক্ষক রনজিৎ কুমার বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান, পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার।

উক্ত সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন, চন্দনা রানী, রিতা রানী, প্রভাতী রানী, স্বপ্না রানী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি শংকরী রানী বলেন, আজকের এই সংলাপরে মাধ্যমে সরকারী কৃষি অধিদপ্তরের সাথে পারস্পারিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি হয়েছে। একই সাথে সরকারী কৃষি অফিসের বিভিন্ন সেবা সহজে স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাবে।

সংলাপে বক্তারা বিষ মুক্ত ফসল উৎপাদন, জৈব পদ্ধতির ব্যবহার বৃদ্ধি জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহার ও স্থানীয় কৃষি অভিযোজন চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।

Tags: অনুষ্ঠিতজলবায়ুশ্যামনগর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে বিশেষ উদ্যোগ ছাত্রদল নেতা জেমিনের
  • জন্মদিনের অনুষ্ঠান থেকে ‘গরিবের ডাক্তার’কে পুলিশে দিলেন যুবদল নেতাকর্মীরা
  • দেশে ৮২ লাখ মাদকসেবী, গাঁজায় আসক্ত ৬১ লাখ মানুষ
  • ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত
  • কুমিল্লায় শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম