মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:
গত ২৪ জুন ২০২৬খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারোইল গ্রামস্থ জনৈক মোঃ সিদ্দিক এর বসতবাড়ির উত্তর পার্শ্বের রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উপর হতে রাত ১১.৫০ ঘটিকায় দুইজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ৪৫০ বোতল ESkuf এবং একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: মাহাবুব আলম (২৭) ও ২। মো: কাওসার আলী (২১)। মো: মাহাবুব আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বহুলাবাড়ি কানসাট গ্রামের মো: মাহাতাব উদ্দিনের পুত্র এবং মো: কাওসার আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের মো: লাইসেন আলীর পুত্র।
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ জুন ২০২৬ খ্রি. রাত ০৮:০৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারোইল গ্রামস্থ জনৈক মোঃ সিদ্দিক (৫০), পিতা-মৃত হজরত আলী এর বসতবাড়ীর উত্তর পাশে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একই তারিখ রাত ১০:৫০ ঘটিকায় দুই জন মাদক কারবারী একটি প্রাইভেটকার যোগে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী অভিমুখে মাদকদ্রব্যসহ যাত্রা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ জুন ২০২৬ খ্রি. রাত ১১:০০ ঘটিকায় চেকপোস্ট ডিউটি করাকালে ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭ প্রাইভেট কারটি বিধি মোতাবেক তল্লাশি করেন। বর্ণিত প্রাইভেট কারটি তল্লাশিকালে রাত ১১:১০ ঘটিকায় প্রাইভেট কারের পেছনের ডিকিতে থাকা তিনটি বাদামী রঙয়ের কাগজের কাটুনের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫০ বোতল ESkuf সহ প্রাইভেট কারটি জব্দ করেন।
পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্স-সহ গত ২৪ জুন ২০২৬ খ্রি. বাঘা থানাধীন দক্ষিন গাওপাড়া গ্রামস্থ জনৈক মোঃ লাবলু (৪০) পিতা মৃত বয়েজ উদ্দিন এর আম বাগানের ভিতর হতে রাত ০৮:৩০ ঘটিকায় অভিযুক্ত মোঃ শাকিব হাসানকে অবৈধ মাদকদ্রব্য ৬৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
উল্লেখ্য যে, অপর ছয়জন সহযোগী মাদকব্যবসায়ী পলাতক অভিযুক্ত ১। মোঃ সোহান (২৬) পিতা-মৃত সিদ্দিক সাং-চক নারায়নপুর ২। মোঃ বুদু (২৮) পিতা-মোঃ রাজ্জাক, সাং-নারায়নপুর ৩। মোঃ শিমুল (৩২) পিতা-মোঃ কালাম, সাং-নারায়নপুর ৪। মোঃ পলাশ (২৮), সাং-উত্তর মিলিক বাঘা (পুরাতন বাসস্ট্যান্ড) ৫। মোঃ সাগর (৩০) পিতা-মোঃ ভোলা সাং-উত্তর মিলিক বাঘা (পুরাতন বাসস্ট্যান্ড) ৬। মোঃ রাসেল (৩২) পিতা-মোঃ সাপা সাং-নারায়নপুর সর্বথানা-বাঘা, জেলা-রাজশাহীগণ ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
অবৈধ মাদকদ্রব্য ESkuf ও ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় এবং বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ পৃথক পৃথক দুইটি মামলা রুজু হয়েছে।

