Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: নিহত অন্তত ৩২

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ২৫, জুন ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৬টার কিছু পর উত্তর ভেনিজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময় পরে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। জোড়া এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরের বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনায় প্রাণহানির সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোর ঝুঁকি রয়েছে। সংস্থাটির বিশ্লেষণে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতর আতঙ্কিত যাত্রীদের ছুটোছুটি করতে দেখা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাকে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পকে “বিশাল মাত্রার বিপর্যয়” হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, ভূমিকম্পের দিন ভেনিজুয়েলায় একটি জাতীয় ছুটি চলছিল। ফলে অনেক মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করে কাজ করছে সরকার।

সূত্র:বিবিসি

Tags: নিহতভূমিকম্পভেনিজুয়েলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা
  • কমলগঞ্জ সীমান্তে শিশুসহ ৭ নারী পুশইন
  • সেবা খাতে দুর্নীতি বেড়েছে ১৫.৯ শতাংশ, শীর্ষে পাসপোর্ট অফিস: টিআইবি
  • ‎খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ’র তিন সদস্য আটক
  • জামালপুরে ১০ হাজার টাকার জন্য অটোচালককে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম