Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে মৎস গবেষণা কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী রশিদ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৬ pm ২৫, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার:

ময়মনসিংহের মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।বুধবার মন্ত্রী নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন মাছ চাষে আধুনিকতা ও সুরক্ষিত পদ্ধতি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরো বলেন বিদেশে রপ্তানিযোগ্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে পুকুরের পানি,মাছের পোনা এবং খাবারের মান নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি সরকার মাছ চাষিদের বিদ্যুৎ বিল সংক্রান্ত দাবি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলেও জানান তিনি।

সরকারের এসব পদক্ষেপ দেশের মৎস্য খাতকে আরও আধুনিক,টেকসই ও রপ্তানিমুখী করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এর আগে, মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং মাছ চাষিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করেন।

পরে মন্ত্রী ইনস্টিটিউটের মিলনায়তনে বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।সভায় ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, স্বাদু পানিকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হারুন উর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের কারণে আর্জেন্টিনা ত্যাগ, এখন ইংল্যান্ডের ভক্ত নয়ন
  • বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • পবিত্র আশুরার ফজিলত
  • শ্রীমঙ্গলের আলোচিত দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার ১
  • অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম