Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মদনে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৮ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মদন উপজেলায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাকিবুল হাসান। সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ শাকুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির এবং কৃষক প্রতিনিধি শামিম।

বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মুক্ত আলোচনা হয়।

Tags: অনুষ্ঠিতপার্টনার কংগ্রেস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন জনের
  • জয়পুরহাটে ১৫০ পিস ইয়াবাসহ জেলা ছাত্রদল নেতা রনি গ্রেফতার
  • ডোমারে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২০
  • কুলাউড়ায় অবৈধ বালু জব্দ,জরিমানা ১ লাখ
  • মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে বিশেষ উদ্যোগ ছাত্রদল নেতা জেমিনের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম