সত্যজিৎ দাস:
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্যের উদ্যোগে বহির্বিশ্বে নতুন প্রজন্মের মাঝে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ কৃষ্টি কালচার ছড়িয়ে দিতে রেডব্রিজের একটি কমিউনিটি হলে ২২ জুন ২০২৬, সোমবার সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ আয়োজনের লক্ষ্যে প্রথম সভা ও সংগঠনের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার আহবায় সুহেল ইসলাম ও সভা পচিালনা করেন সদস্য সচিব হেলেন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সৈয়দা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেনের সাবেক মেয়রিস লিনা চৌধুরী। সাবেক কাউন্সিলার আয়শা চৌধুরী। কমিউনিটি নেত্রী মিরা বড়ুয়া এবং সাহিন চৌধুরী, আব্দুল মালিক, রাহুল ইসলাম, গিয়াস উদ্দিন, বাবলু মিয়া, লুকমান মিয়া ও কমিউনিটি নেত্রীবৃন্দ।
এসময় বক্তরা বলেন,সিলেট এং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মেলবন্ধন, ঐতিহ্য, সাংস্কৃতিক কৃষ্টি কালচার ফুটিয়ে তোলা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে নান্দনিকভাবে ব্যবস্থাপনার কথা আয়োজকদের স্বরণ রাখতে অনুরোধ জানান।

