Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ২৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি দল সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চৌমুহনী বাজারের আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং রুহান ভ্যারাইটিজ স্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,জনস্বার্থে বাজার তদারকি,ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বাইশারী কঙ্কাল উদ্ধার করা
  • লন্ডনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
  • কমলগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • পূর্ণ দামে তেল বিক্রির অনুমতি পেল ইরান, মার্কিন নীতিতে বড় পরিবর্তন
  • বড়লেখায় মোবাইল কোর্টে মাদক মামলায় কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম