Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণের দাবিতেই লীগ নিষিদ্ধ হয়েছে: মন্ত্রী শেখ রবিউল আলম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ২৩, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

‎এমএ আউয়াল আশিক:

‎সড়ক পরিবহন, সেতু, নৌ-পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ কোনো দলের তৎপরতা দেশের কোথাও দৃশ্যমান হওয়া কাম্য নয়। তিনি বলেন, “একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যদি চোখে পড়ে, তাহলে সেটি জাতির জন্যও সুখকর বিষয় নয়।

নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় তারা রাজনৈতিক দল হিসেবে ছিল, কিন্তু জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে আজ পরিত্যক্ত ও জনগণ কর্তৃক বর্জিত হয়েছে। সর্বশেষ তারা নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই।”

‎মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী আরও বলেন, “একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি জাতি কীভাবে দেখে সেটিও গুরুত্বপূর্ণ। জনগণ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। জনগণের আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন এসেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আবার জনগণই তা প্রত্যাহার করতে পারে। আইনগতভাবেও তারা নিষিদ্ধ হয়েছে। তাই নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা না করাই শ্রেয়।”

‎এদিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশনে এখনো কোনো ট্রেনের যাত্রাবিরতি না হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে এই রুটে ছয় জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। তবে নিমতলা রেলস্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।

‎ধলেশ্বরী নদীর দক্ষিণ পাশের ২৫ টি পরিবার প্রায় ৪একর জমির ভূমি অধিগ্রহনের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে এ প্রসঙ্গে সাংবাদিক এমএ আউয়াল আশিক এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যদি এরকম হয়ে থাকে এখন নতুন করে প্রকৃয়া শুরু হয়েছে সব কিছু থাকলে অবশ্যই পাবে”।

‎
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ঘিরে জমি ক্রয়-বিতর্ক, পদত্যাগ দাবি তৃণমূলের
  • কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত
  • ইসরায়েলকে মার্কিন সামরিক নির্ভরতা থেকে মুক্ত হতে হবে: নেতানিয়াহু
  • বান্দরবান জেলা সমাজ কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
  • কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম