Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মদনে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম কৃষি ভর্তুকি তালিকায় না থাকায় মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৩ pm ২১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মদনে বোরো মৌসুমে অতিবৃষ্টি বন্যা ও শীলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম কৃষি ভর্তুকির তালিকায় না থাকায় উপজেলা পরিষদ সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। রোববার উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নে বাঁশরী গ্রামের ১নং ওয়ার্ডে বঞ্চিত কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষকরা দাবি উত্তাপন করে বলেন, ওয়ার্ডের কিছু নেতারা প্রকৃত কৃষকদের বঞ্চিত করে নিজের আত্মীস্বজনদের নাম অন্তর্ভূক্ত করে অকৃষকদের নাম দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষি ভর্তুকির তালিকা প্রস্তুত করে প্রণোদনা নেয়ার পায়ঁতারা করছে। এসব নাম বাদ দিয়ে প্রকৃত কৃষকদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করা দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য কৃষক রাসেল মিয়া, সেলিম মিয়া,আব্দুল লতিফ বেপারী ও রনি আক্তার প্রমূখ।

এ ব্যাপারে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও যাচাই বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন জানান, আমার ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মধ্যে ৭ টি ওয়ার্ডেই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং প্রকৃত কৃষকরাই পেয়েছে। একটি ওয়ার্ড নিয়ে কিছু অভিযোগ উঠেছে। তাই বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই বাছাই করে পরবর্তি কার্যক্রম শুরু করা হবে।

নায়েকপুর ইউনিয়ন প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই বাছাই কমিটির সভাপতি মাহমুদুর রহমান মিজান জানান, অত্র ইউনিয়নে ৭নং ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। ওই ওয়ার্ডে ৬ জনের ব্যপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের নাম বাদ দেয়ার জন্য। তাই বিতরণ কার্যক্রমে অভিযুক্তদের নাম স্থগিত থাকবে।

ইউএনও নাদির হোসেন শামীম জানান , তারা যদি লিখিত অভিযোগ দিয়ে তাকে তাহলে অভিযোগটি তদন্ত করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভূক্ত করা হবে। তাছাড়া তালিকায় যদি অসঙ্গতি তাকে তাহলে তাদের নাম বাদ দিয়ে পরবর্তি কার্যক্রম শুরু করা হবে

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে ভারতীয় মিডিয়ার আলোচনা, ভিন্ন দৃষ্টিভঙ্গির মন্তব্য বেইজিংয়ের
  • সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর
  • কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঘিরে ইরানে রাজনৈতিক টানাপোড়েন
  • ববিতে বিসিকের উদ্যোগে ৫ দিনপ্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম