Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবহাওয়ার সতর্কতা: দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১১ am ২১, জুন ২০২৬
in Lead News, আবহাওয়া
A A
0

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ জুন) দুপুরের আগেই এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, ঝড়ো হাওয়ার দিক থাকবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বমুখী। বৈরী আবহাওয়ার কারণে নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। এই সময়ে আবহাওয়ার পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

Tags: আবহাওয়াঝড়বৃষ্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব জন্মদাতা বাবা নন
  • ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী
  • সালাহকে ঘিরে দলে অস্থিরতার খবর, নাকচ করলেন মিশর কোচ হোসাম হাসান
  • মসজিদের ইমামের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থকের ব্যানার ছেঁড়া
  • তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম