Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব গ্রেপ্তার: প্রতিবাদে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ২০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কালীগঞ্জের উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে।

শুক্রবার র‍্যাব-১৩ তাকে গ্রেপ্তারের পর কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আদালতের নথি ও মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাতে অপহরণ ও ডাকাতির ঘটনাটি ঘটে। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে মামলার বাদী রবিউল ইসলাম (৩০) ও প্রধান সাক্ষী মিস্টার আলী মোটরসাইকেলে চাপারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চাপারহাট-ভুল্যারহাট সড়কের গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছালে বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের পথরোধ করে। এরপর তাদের অপহরণ করে বুলবুলের একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে আসামিরা বাদীর নগদ ৩ লাখ ৪ হাজার টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলার পর থেকেই বুলবুল পলাতক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগেই বুলবুলকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) অনুযায়ী, বুলবুলের বিরুদ্ধে কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।

এর‌ই সূত্রপাত ধরে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশ আজ শনিবার তুষভান্ডারে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করে। বক্তারা তাদের বক্তব্যে বলেন মোমছেদুল খা‌ঁন বুলবুল কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে। মোমছেদুল খা‌ঁন বুলবুল কে নিঃশর্ত মুক্তি দিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্তি করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ‘মোমছেদুল খান বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করে। আজ সকালে আমরা আসামিকে আদালতে সোপর্দ করেছি।’

Tags: ছাত্রদললালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবারের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে নারীর সংবাদ সম্মেলন
  • ঘোড়াঘাটে আদালতের রায়ে ৩৬ শতক জমি ফিরে পেলেন প্রকৃত মালিক
  • বিয়ের ৩ মাসেই প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ
  • রংপুরে গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ
  • র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের দুইজন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম