প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচিত চীন সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়ছে বলে জানা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী দেশ এই সফরের সম্ভাব্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব নিয়ে নজর রাখছে।
এ প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার (২০ জুন) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান। তবে তিনি হালকা কূটনৈতিক ভঙ্গিতে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র দল অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নকআউট পর্বে পৌঁছেছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচগুলোতে সমর্থন দেওয়ার জন্য। একই সঙ্গে তিনি বাংলাদেশিদের ফুটবল-উৎসাহের প্রশংসাও করেন।
রাষ্ট্রদূত আরও ইঙ্গিত করেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে ফলাফল ইতিবাচক হতে পারে।

