Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিককে টার্গেট করে সাইবার হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ২০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

কুমিল্লা প্রতিনিধি:

সাংবাদিকতার পেশাগত কার্যক্রম ও একাধিক মামলার সূত্র ধরে অজ্ঞাতনামা একটি চক্রের বিরুদ্ধে গুরুতর সাইবার হামলা, মোবাইল নিয়ন্ত্রণ, হুমকি এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে কুমিল্লা কোতোয়ালি থানায় পুনরায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ অভিযোগ করেন, তার নামে চলমান একাধিক জিআর ও সিআর মামলার পর থেকে একটি সংঘবদ্ধ চক্র তার মোবাইল ফোন ও অনলাইন আইডি নিয়ন্ত্রণে নিয়ে সাইবার অপরাধ চালিয়ে যাচ্ছে।

তিনি দাবি করেন, পূর্বে জব্দ হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইলের সূত্র ধরে তার নম্বর, ফেসবুক আইডি ও বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করা, বিভ্রান্ত করা এবং বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিওর সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ওই চক্রটি ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে হয়রানি, গ্রেপ্তারি পরোয়ানা জালিয়াতি, চাঁদাবাজি, মুক্তিপণ দাবি এবং অপহরণের হুমকি দিচ্ছে।

ভুক্তভোগীর অভিযোগ, তারা প্রযুক্তি ব্যবহার করে তার লোকেশন ট্র্যাকিং, ফেসবুক আইডি লগইন এবং ডিভাইস নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে তার সাংবাদিকতার কাজ বাধাগ্রস্ত করার পাশাপাশি তাকে বারবার ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি আরও জানান, সাংবাদিকতার সংবাদ সংগ্রহ ও পেশাগত কর্মকাণ্ডের বিরোধিতার জেরে তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং ছুরিকাঘাতের হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবারের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে নারীর সংবাদ সম্মেলন
  • ঘোড়াঘাটে আদালতের রায়ে ৩৬ শতক জমি ফিরে পেলেন প্রকৃত মালিক
  • বিয়ের ৩ মাসেই প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ
  • রংপুরে গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ
  • র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের দুইজন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম