মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস ছালাম হাওলাদার।শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় সাতলা ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি কাসেম মার্কেট, মোল্লা বাড়ি হয়ে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল মাদকবিরোধী সমাবেশ।
খিদমাতে খালাক ফাউন্ডেশন, উদয়ন যুব সংঘসহ সাতটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পুরো কর্মসূচি জুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
সরদার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আব্দুস ছালাম হাওলাদার, মোঃ মেজবা উদ্দিন আহম্মেদ, মোঃ আব্দুল হালিম বিশ্বাস, মোঃ রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা, আমিনুল ইসলাম শহীদ, মোঃ নুরুল আলম বক্তিয়ার, এ.বি.এম. সিদ্দিকী, মাওলানা মোঃ মাহমুদুল হাসান শাহীন, মোঃ মাহফুজুর রহমান মাহফুজ ও মোঃ আজিজুল বিশ্বাস।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচনী প্রতিশ্রুতির পরিবর্তে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিকে সামনে রেখে জনগণের কাছে যাওয়ার এ উদ্যোগ সাতলা ইউনিয়নে ইতিবাচক সাড়া ফেলেছে। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম হাওলাদারের এ ব্যতিক্রমধর্মী প্রচারণা এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে

