Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৮ pm ২০, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গত তিন মাসে যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে, তা পূর্ববর্তী ১৫ বছরে হয়নি বলে দাবি করা যায়।

শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে এলাকায় সব ধরনের রাস্তাঘাট ও সেতু নির্মাণ সম্পন্ন করা হবে। তার ভাষায়, “আমাদের কাজ শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব কাজ শেষ করা হবে।”

মির্জা ফখরুল আরও দাবি করেন, গত তিন মাসে যে অগ্রগতি হয়েছে, তা বিগত ১৫ বছরের উন্নয়ন কার্যক্রমের তুলনায় বেশি দৃশ্যমান।

এ সময় তিনি গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফুলদী ব্রিজ প্রকল্প প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, চলতি বছরের মধ্যেই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে।

এর আগে তিনি ভবেরচর বাজারে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। পরে কালীগাছতলা–ব্র্যাক অফিস–ইমামপুর দুই কিলোমিটার সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।

Tags: আ.লীগমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
  • দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
  • প্রশংসায় ভাসছে নতুন সিনেমা ‘ককটেল ২’
  • আর্জেন্টিনার বন্ধুরা হালকা মুতু করে ঘুমিয়ে গেছে
  • সাংবাদিককে টার্গেট করে সাইবার হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম