Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ১৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর উপজেলা প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে অনন্য অবদান রাখায় দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লবকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা নীড় ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ বারের অধিক রক্তদানকারী ব্যক্তি ও রক্তদান কার্যক্রমে অবদান রাখা সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সেবা নীড় ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ প্রাইভেট হাসপাতাল লিমিটেডের পরিচালক শামসুদোহা মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, সেবা নীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব এবং গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুল আহামেদ নাসিম।

আলোচনা সভা শেষে ৩০ বারের অধিক রক্তদানকারী ছয়জন ব্যক্তি ও তিনটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সর্বাধিক ৮৮ বার রক্তদান করে বিশেষভাবে সংবর্ধিত হন দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব। তিনি ১৯৯১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে এ মাইলফলক অর্জন করেন।
এছাড়া দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন ৫২ বার রক্তদান করে সম্মাননা লাভ করেন। অন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন— হিমেল মাহামুদুর,

ইমরান হোসেন হৃদয়, শাহজাহান হোসেন ও আজিজুল ইসলাম, যারা ৩০ থেকে ৪০ বার রক্তদান করেছেন।
সংগঠন পর্যায়ে সম্মাননা পায় গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদ্রুত ব্লাড ডোনার সোসাইটি এবং ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। সমাজের আরও মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে নিয়মিত রক্তদাতাদের এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: দুই মামলায় ২৪ জন আসামি
  • স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির
  • তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
  • গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম