Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১১ pm ১৯, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের বিশেষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা), দুটি মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ টাকা জব্দ করা হয়।

ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ইমাম হাসান বুলেট (পিতা: খলিলুর রহমান, গ্রাম: জগতসিংহপুর, নওগাঁ সদর) এবং আশিকুর রহমান সানি (৩৯) (পিতা: মোন্তাসের, গ্রাম: হাস্তা বাসন্তপুর, আক্কেলপুর, জয়পুরহাট) নামে দুইজনকে আটক করে।

তল্লাশিকালে ইমাম হাসান বুলেটের ব্যবহৃত মোবাইল ফোনে ACE67, BD345, 2222bet, 7J77, 77ABC, Jita Go, Taka Bet, UIP, BB44, PK OK, CK44, 2777bet, BK33 ও CV66-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে তার গত এক মাসে প্রায় ৭৩ হাজার ৮৩৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা) উদ্ধার করা হয়।

অপরদিকে, আশিকুর রহমান সানির মোবাইল ফোনে জুয়া সংক্রান্ত বিকাশ ও নগদ লেনদেনের তথ্য পাওয়া যায়। অভিযানে ইমাম হাসান বুলেটের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমান সানির কাছ থেকে ১ হাজার ১৪০ টাকা, দুটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে মাদক, জুয়া, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
  • বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির
  • ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম
  • গাজীপুর থেকে ১৩ বছরের মাদরাসা ছাত্র মুইন উদ্দিন নিখোঁজ
  • ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম