Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ে পাঠদান ব্যাহত করে শিক্ষার্থীদের দিয়ে মহাসড়কে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৮ pm ১৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মো আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মহাসড়কে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের জগদল বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন সফল করতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে আনা হয়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। একই সাথে, ব্যস্ত মহাসড়কের পাশে কোমলমতি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখায় তাদের নিরাপত্তা নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

তবে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামানোর বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই প্রতিষ্ঠানের সভাপতি। তাঁর অনুমতি নিয়েই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।”

প্রধান শিক্ষকের এই দাবির সঙ্গে তীব্র ভিন্নমত পোষণ করেছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন,
“মানববন্ধন আয়োজনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। যদি নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করানো হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা প্রধান শিক্ষকের বক্তব্য নাকচ করে দিয়ে বলেন,”এ ধরনের কোনো কর্মসূচির জন্য প্রধান শিক্ষক আমার কাছ থেকে লিখিত বা মৌখিক কোনো অনুমতি নেননি। বিষয়টি সম্পর্কে আমি আগে থেকে অবগতও ছিলাম না। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।”

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত করে শিক্ষার্থীদের মানববন্ধনের মতো কর্মসূচিতে ব্যবহার করার এই ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলে প্রশ্ন উঠেছে, কোমলমতি শিক্ষার্থীদের এভাবে মহাসড়কে দাঁড় করানো কতটা যৌক্তিক? স্থানীয় সাধারণ মানুষ ও অভিভাবকরা এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: দুই মামলায় ২৪ জন আসামি
  • স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির
  • তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
  • গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম