Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাঁচা রাস্তা’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি জেবা আমিন

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৩ pm ১৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার ওই বক্তব্যকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান বলেন, দেশের অনেক এলাকার সড়কের বাস্তব অবস্থা বোঝাতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করেছেন।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে বিষয়টি সহজভাবে তুলে ধরতেই এই শব্দ ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, “ডার্ট রোড বা আনপেইভড রোড বললে সবাই তাৎক্ষণিকভাবে বুঝতে নাও পারেন, কিন্তু ‘কাঁচা রাস্তা’ বললে বিষয়টি স্পষ্ট হয়।”

তিনি আরও জানান, রংপুর-৬ আসনের এক সংসদ সদস্যও আগে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। সে কারণেই তিনি সংসদে ওই শব্দটি ব্যবহার করেন বলে দাবি করেন।

এর আগে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে জেবা আমিন খান দেশের সড়ক অবকাঠামোর দুরবস্থা ও দুর্নীতিকে দায়ী করেন। পূর্ববর্তী সরকারের সময় বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের প্রত্যাশিত সুফল না পাওয়ার অভিযোগও তিনি তোলেন।

একই সঙ্গে তিনি বর্তমান সরকারকে কাজের জন্য সময় দেওয়ার আহ্বান জানান।

তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tags: এমপিজেবা আমিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: দুই মামলায় ২৪ জন আসামি
  • স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির
  • তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
  • গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম